পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) কি?
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS হলো নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা। এতে শরীরে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। এর ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং নিয়মিত ডিম্বস্ফোটন বাধাগ্রস্ত হয়। ফলে মাসিক চক্র অনিয়মিত হয়ে যায় এবং সন্তান ধারণে সমস্যা দেখা দেয়।
কিভাবে বুঝবেন আপনি PCOS এ আক্রান্ত?
PCOS এর কিছু সাধারণ লক্ষণ হলো:
- মাসিক অনিয়ম বা মাসিক দেরি করে হওয়া
- দীর্ঘ সময় মাসিক বন্ধ থাকার পর অতিরিক্ত রক্তপাত
- ডিম্বাশয়ে একাধিক সিস্ট তৈরি হওয়া
- রক্তে পুরুষ হরমোনের মাত্রা বৃদ্ধি
- অতিরিক্ত ওজন বৃদ্ধি, বিশেষ করে পেটে চর্বি জমা
- সন্তান ধারণে সমস্যা (বন্ধ্যাত্ব)
- মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম বৃদ্ধি
- ঘাড়, বগল বা শরীরের ভাঁজে কালো দাগ ও মোটা চামড়া
PCOS হলে কি করবেন?
PCOS নিয়ন্ত্রণে রাখতে কিছু করণীয় হলো:
- ওজন নিয়ন্ত্রণে রাখা
- তেল ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা
- নিয়মিত ব্যায়াম করা
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও চিকিৎসা গ্রহণ করা
আরো পড়ুন
মাথা ব্যথার প্রকার ও ঘরোয়া চিকিৎসা











