মহিলাদের গোপন রোগ
মেয়েরা অনেক সময় বিভিন্ন গোপন রোগে আক্রান্ত হলেও লজ্জা বা সামাজিক কারণে তা প্রকাশ করতে চান না। ফলে রোগ জটিল হয়ে যায় এবং চিকিৎসা খরচও বেড়ে যায়। আসুন আমরা মহিলাদের সাধারণ কিছু গোপন রোগ সম্পর্কে জানি এবং সতর্ক থাকি।
1. ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই)
- ব্লাডারে ইনফেকশন থেকে ইউটিআই হয়।
- উপসর্গ: প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাব, তলপেটে ব্যথা, জ্বর।
- দীর্ঘদিন চিকিৎসা না করলে কিডনিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
2. মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি
- পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত যেকোনো বয়সে হতে পারে।
- উপসর্গ: সময়মতো ঋতুস্রাব না হওয়া, অতিরিক্ত ঋতুস্রাব।
- দীর্ঘমেয়াদে পলিসিসটিক ওভারিয়ান ডিজিজ (PCOD) হতে পারে, যা গর্ভধারণে সমস্যা তৈরি করে।
3. ব্রেস্ট ক্যানসার
- ঋতুচক্রের অনিয়ম থেকে জটিলতা দেখা দিতে পারে।
- সম্ভাব্য রোগ: ব্রেস্ট ক্যানসার, কোলন ক্যানসার, জরায়ুর ক্যানসার।
- অধিকাংশ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হয়ে দ্রুত খারাপ অবস্থায় পৌঁছায়।
4. ডিপ্রেশন
- মহিলারা ডিপ্রেশনের শিকার হন বেশি।
- উপসর্গ: সারাদিন ক্লান্তি, মাথাব্যথা, অ্যানজাইটি, হরমোনের সমস্যা।
- পিউবার্টি ও মেনোপজে বেশি হয়।
- জিনগত কারণ, শৈশবের মানসিক অত্যাচার বা যৌন নিগ্রহ থেকেও হতে পারে।
5. পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)
- সাধারণ নারীদের রোগ।
- উপসর্গ: ওজন বৃদ্ধি, শরীরে মেদ জমা।
- জটিলতা: ডায়াবেটিস, হাইপারটেনশন, বাতের ব্যথা, হৃদরোগ।
উপসংহার
আমাদের মা-বোনদের সুস্থ রাখতে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সময়মতো চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে এসব জটিল রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।
এম এম এইচ আহমদ
মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল
আরো পড়ুন












