অমিক্রন প্রতিরোধে বাংলাদেশ সরকারের বিধিনিষেধ
নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারাদেশে নিম্নলিখিত বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
প্রধান নির্দেশনা
- দোকান, শপিংমল, বাজার, হোটেল-রেঁস্তোরা ও জনসমাগমস্থলে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক
- অফিস-আদালতসহ ঘরের বাইরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা
- রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য কোভিড টিকা সনদ প্রদর্শন আবশ্যক
- ১২ বছরের ঊর্ধ্বে ছাত্র-ছাত্রীদের টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ
পরিবহন ও ভ্রমণ
- স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিং বৃদ্ধি
- বিদেশগামী যাত্রীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ
- ট্রাকের সঙ্গে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে, কোনো সহকারী নয়
- ট্রেন, বাস ও লঞ্চে অর্ধেক আসন পূর্ণ করে যাত্রী পরিবহন
- চালক ও সহকারীদের জন্য টিকা সনদ বাধ্যতামূলক
- বিদেশ থেকে আগত যাত্রীদের টিকা সনদ ও Rapid Antigen Test আবশ্যক
ধর্মীয় নির্দেশনা
- মসজিদে জুমার খুতবায় ইমামগণ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করবেন
- জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ বিষয়টি নিশ্চিত করবেন
টিকা ও বুস্টার ডোজ
- সর্বসাধারণের টিকা ও বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রচার ও উদ্যোগ নেবে
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রচারে সহায়তা করবে
জনসমাবেশ
- উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ
- বিশেষ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে
বার্তা
নিজে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অন্যকেও উৎসাহিত করুন। মাস্ক পরুন, টিকা নিন, নিরাপদ থাকুন।
আরো পড়ুন











