রোযা অবস্থায় রক্ত দেওয়া যাবে
প্রশ্ন: রোযা অবস্থায় রক্ত দেওয়া যাবে?
মিজানুর রহমান, দক্ষিণ বনশ্রী, ঢাকা
উত্তর:
রক্ত দেওয়া বা নেওয়া কোন অবস্থাতেই রোযা ভঙ্গ হবে না। কারণ রক্ত দিলেতো কোন বস্তু দেহের অভ্যন্তরে ঢুকেনি, তাই এতে রোযা ভঙ্গ হওয়ার প্রশ্ন আসেনা। যেহেতো রোযা অবস্থায় রক্ত দিলে রোযা ভাঙ্গ হবে না। তাই টেস্ট বা পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ হবে যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোযা রাখা কষ্টকর হয়ে যায়। লক্ষণীয় বিষয় হলো, দুর্বল লোকদের জন্য রোযা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোযা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোযা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোন অসুবিধা নেই।
সহীহ বুখারী, হাদীস ১৯৩৬, ১৯৪০, আলবাহরুর রায়েক ২/২৭৩; কিতাবুল আসল ২/১৬৮; মাজমাউল আনহুর ১/৩৬০
এম এম এইচ আহমদ
মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল
আরো পড়ুন
ভাল হয়ে গেল লিভার ক্যান্সারসহ টিউমার
ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন







