মুখের ঘা ও ঘরোয়া চিকিৎসা
মুখে ছোট ছোট ঘা হয়। এটা সাধারণত দাঁতের মাড়িতে এবং জিহ্বায় দেখা যায় । এগুলো অনেক কষ্টদায়ক এবং অস্বস্তিকর। মাঝে মধ্যে অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন। মুখের এই ঘা এক ধরনের আলসার। অনেক ক্ষেত্রে এগুলো কয়েক দিন থাকে, আবার নিজে নিজে ভালো হয়ে যায়। কোন কোন সময় দুই এক মাস স্থায়ী হয়। আবার এই ছোট ঘা গুলো বড় ঘা-এর রূপ নেয়।
গালের ভেতরের অংশ কেটে গেলে বা শক্ত ব্রাশের খোঁচা লেগেও এই ঘা হয়। খুব গরম খাবার বা পানীয় খেতে গিয়ে ক্ষত হয়ে গেলে অথবা গালের ভেতরে কামড় লাগলেও এই রকম সমস্যা হতে পারে। মুখের ঘায়ের ক্ষেত্রে এগুলো খুবই সাধারণ কারণ।
এছাড়া জ্বর, রক্তস্বল্পতা, এইচএসভি, ফুড অ্যালার্জি, পুড়ে যাওয়া, স্ট্রেস, অতিরিক্ত অ্যাসিডিটি, ভিটামিনের অভাব ইত্যাদি কারণেও মুখে ঘা হতে পারে। ঘায়ের তীব্র ব্যথার কারণে অনেকে ঠিকমত খেতে পারেন না। ওষুধ ছাড়াও ঘরোয়া কিছু উপায়ে এই ঘা ভাল করা সম্ভব। মরণব্যধির প্রাথমিক উপসর্গ হতে পারে মুখের এই ঘা। চিকিৎসা বিজ্ঞানীদের মতে ২০০ এর অধিক রোগের প্রাথমিক লক্ষণ মুখের ঘা । এমন কিছু ঘরোয়া উপায় আছে যা মুখের ঘা-এর ক্ষেত্রে খুব উপকারী।
এবার আমরা উপায়গুলো সম্পর্কে জানবো:
যষ্টিমধু
মুখের ঘা সারাতে যষ্টিমধু খুব কার্যকরী। এক টেবিল চামচ যষ্টিমধু দুই কাপ পানিতে দিয়ে দুই-তিন ঘন্টা ভিজে রাখুন। ভিজানো পানি দিয়ে দিনে কয়েকবার কুলি করুন। যষ্টিমধুতে অ্যান্টি-ইনফ্লামেটরী এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান আছে, যা এধরণে সমস্যা ভাল করে থাকে।
টি ব্যাগ
এই ধরনের সমস্যা সারাতে আরেকটি কার্যকরী উপায় হলো টি ব্যাগ। টি ব্যাগ দ্রুত ব্যথা এবং ইনফ্লামেশন দূর করে। একটি টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজে সেটি ঘায়ের স্থানে লাগান। সঙ্গে সঙ্গে আপনার ব্যথা কমিয়ে দিবে।
নারিকেল তেল
তুলার সঙ্গে নারিকেল তেল লাগিয়ে সেটি মুখের ঘায়ের স্থানে লাগান। নারিকেল তেলের অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান আছে, ঘা সারিয়ে তুলতে সাহায্য করে।
তুলসি পাতা
তুলসি পাতায় অনেক ঔষধিগুন আছে। তুলসি পাতার রস দিনে তিন থেকে চারবার পান করুন। এটির রস দ্রুত মুখের ঘা প্রতিরোধ করবে এবং এর প্রবণতাও কমিয়ে দিবে।
মধু
মধু জিবায় লাগিয়ে নিন। এবার জিবা মুখের ঘায়ের স্থানে লাগান। ব্যথার কষ্ট কমে আসবে।
লবণ
এক কাপ গরম পানিতে এক চিমটি লবণ দিয়ে কুলি ও গরগরা করুন। এতে ঘা তাড়াতাড়ি সেরে উঠবে। খাওয়ার আগে কুলি করলে বেশি উপকার পাওয়া যাবে।
হলুদ
হলুদ গুঁড়ো নিয়ে তাতে সামান্য মধু মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখের ঘায়ে লাগান।
টমেটো
কাঁচা টমাটো খাওয়া অভ্যাস করুন। কয়েক দিন খেলেই মুখের ভেতরের সমস্যা সেরে যাবে।
অ্যালোভেরা
অ্যালোভেরার রস মুখের ভেতরে লাগাতে পারেন। এতে অনেক আরাম পাওয়া যায়।
ধনে পাতা
ধনে পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে কুলি করুন। দিনে কয়েকবার কুলি করলে আরাম পাবেন।
এম এম এইচ আহমদ
মাদানী হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনাল
আরো পড়ুন..











